বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট ১- আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা বেগম রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে বুধবার চিতলমারী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মরহুমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,এক মিনিট নিরবতা পালন, কোরআন খতম, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া প্রার্থনা করা হয়।
বিকালে দলীয় কার্যলয়ে উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভা পতি নিজাম উদ্দীন শেখ,যুগ্ম সম্পাদক মোঃ কেরামত আলী শেখ, শামীম আনোয়র বাবু,শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি অলিউজ্জামান জুয়েল, যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম , যুগ্ম আহবায়ক এস, এম মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।

