বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭নভেম্বর)দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্য্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাংবাদিক আকমল উদ্দিন সাখি, সৈয়দ শওকত হোসেন, আরিফুল ইসলাম আকুঞ্জি, সোহেল রানা বাবু,সোহাগ হাওলাদার, আব্দুল্লাহ আল ইমরান, আল আমিন খান সুমন, প্রমুখ। এ সময় জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।
উন্নয়ন অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার আরও নানাবিধ উদ্যোগ গ্রহন করেছে। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ,সমৃদ্ধ,এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভোবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতেই দেশব্যাপী আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ।
তারই ধারাবাহিকতায় আগামী ১৯-২০ নভেম্বর বাগেরহাট শহরের শালতলা জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। এই মেলায় সর্বমোট ৩৬ টি স্টলে উদ্ভোবনী উদ্দ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নামে স্টলে সরাসরি সবার জন্য সেবা উন্মূক্ত থাকবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

