Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিসন্ত্রাস নৈরাজ্য এ দেশে আর করতে দেয়া হবেনা -চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি

সাফায়েত হোসেন সাফা,চিতলমারী,বাগেরহাট
নভেম্বর ১৮, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা এদেশে আর করতে দেয়া হবেনা। এ সকল বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়।সেই দিন যেন এই দেশে আর ফিরে না আসে। সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

আজ শুক্রবার চিতলমারী শেরে বাংলা কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত শেখ হেলাল উদ্দীন ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জামায়াত বিএনপি ক্ষমতায় থাকার সময় উন্নয়ন নয়, শুধু লুটপাট করেছে। যাদের নেতা খুন ও অর্থপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামী, তাদের মুখে আওয়ামীলীগের সমালোচনা মানায় না। শেখ হেলাল আরো বলেন,বিএনপি জামায়ত সরকারে থাকতে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল। সরকারের বাইরে গিয়েও তারা গণতন্ত্রেকে ক্ষতি করছে। এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গনতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই করে যাচ্ছি। আমদের এ লড়াই অব্যাহত থাকবে।

উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভপতিত্বে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের পরিচালনায়, এসময় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলালের সহর্ধমনী শেখ রূপা চৌধরী, কেন্দ্রীয় আ’লীগের সংগঠনিক সম্পাদক এস, এম, কামাল হোসেন, খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে, এম, আরিফুল হক,জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য জাকির হোসেন চৌধুরী ।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম ছানা, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাডঃ ফরিদউদ্দীন ,চিতলমারী উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এস,এম সোহেল, যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম -আহবায়ক এসএম, মাহাতাবুজ্জামান, ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ। খেলায় ২নং নং- কলাতলা ইউনিয়ন ফুটবল একাদশ চিতলমারী সদর ইউনিয়ন ফুট বল একদশকে টাইব্রেকারে মাধ্যেমে ৩-৪ গোলে পরাজিত করে বিজয়ের শিরোপা অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।