Nabadhara
ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন : সভাপতি আউয়াল, সম্পাদক হাকিম হাওলাদার

জেলা প্রতিনিধি পিরোজপুর
নভেম্বর ২৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ হয়েছে। এ কে এম এ আউয়াল সভাপতি ও এডভোকেট এম এ হাকিম হাওলাদার সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এর আগে বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একেএমএ আউয়ালকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম, আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে একে এমএ আউয়ালকে সভাপতি ও এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।