Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ফাজ্বা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

“মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ” স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের রামদিয়ায় ফাজ্বা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় পাঁচ শতাধিক দুস্থ, অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময়ে সুনিদৃষ্ট রোগের সাপেক্ষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

আয়োজনে ফাজ্বা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো: মামুনুল হক জানান, “সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমাজের দুস্থ মানুষের জন্য এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।মূলত গোপালগঞ্জ থেকেও কার্যক্রম শুরু হলেও আগামীতে দেশের সর্বত্র এই সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করছে তারা।”

সাধারণ সম্পাদক বদরুল আলম নবধারা কে বলেন, “ফাজ্বা ওয়েলফেয়ার ফাউন্ডেশন দুস্থ মানুষের চিকিৎসা সেবা ছাড়াও শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারা কম্বল, শীতের কাপড়সহ, বিভিন্ন সময়ে বস্র বিতরণ করে। এ ফাউন্ডেশন ঢাকায় প্রতি শুক্রবারে অসহায় মানুষদের জন্য বিনামূল্যে খাবার ব্যবস্থা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।