Nabadhara
ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে তিন দিন ব্যাপী ৪৬তম সুন্নী মহা-সম্মেলন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার বাদ আছর হতে তিন দিন ব্যাপী ৪৬তমঐতিহাসিক সুন্নী মহা-সম্মেলন শুরু হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন আওলাদে রাসুল (দ.) বাংলাদেশ আহ্‌লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আলস্নামা আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্‌ মোজাদ্দেদী আল্‌ আবেদী (মা.জি.আ.)।

সম্মেলনে তাকরীর পেশ করবেন, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের খলিফা আল্লামা আলহাজ্ব মো. মোশারফ হোসেন হেলালী, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম আল্লমা মুফতি মো.আলাউদ্দিন জেহাদী, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদী, বঙ্গবন্ধু বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ সায়ের মো. আনিছুর রহমান, চট্রগ্রাম ইমাম আজম (রহ.) রিচার্জ সেন্টারের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মো. শহিদুল্লাহ্‌ বাহাদুর, কুমিল্লা জালালীয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা মো. আমজাদ হোসেন জালালী, ঢাকা শাহজাহানপুর রেলওয়ে হাফেজীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মো. মাকসুদুল হাসান আল-আবেদী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আল্লমা অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদরী, হাজীগঞ্জ মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়া এর প্রভাষক আলহাজ্ব মাওলানা মো. আবুল হাশেম শাহ্‌ মিয়াজী, কচুয়া গোলবাহার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. শাহ্‌ আলম জেহাদী, ইসলামপুর মদনগঞ্জ জামে মসজিদের খতীব মাওলানা মুফতি মো. আব্দুল মান্নান জালালী আল হোসাইনী, টিওরী সরকার বাড়ী জামে মসজিদের খতীব মাওলানা মো. আওলাদ হোসেন আল-আবেদী। আরো স্থাণীয় ওলামায়ে কেরাম তাকরির পেশ করবেন। উক্ত সুন্নী মহা-সম্মেলনে অংশ গ্রহণ করে রাসুলে খোদা (দ.) এর রেজামন্দি হাছিল করার জন্য সম্মেলন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সকলের প্রতি অনুরোধ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।