Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে মহান বিজয় দিবস শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ ও অর্পণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । এতে সরকারি বেসরকারি সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এনজিও প্রতিষ্ঠানসমূহ পুষ্পার্ঘ্য অর্পণ করে।

শহরের গোয়ালচামট শহীদ স্মৃতি স্তম্ভে এ পুষ্পার্ঘ্য অর্পণ করে তারা। এরপর শোভাযাত্রাটি শুরু হয়ে শেখ জামাল স্টেডিয়াম।

এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সকালে শহীদ স্মৃতি স্তম্ভে প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহ্সান তালুকদার , ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহ্জাহান, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ ,জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন,ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন শাখা,ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা পুজোর উদযাপন পরিষদের পক্ষে সাবেক সাধারণ সম্পাদক বাবু অরুণ মন্ডল, সদর উপজেলা প্রযোজকের পক্ষে শিতাংশু মিত্র কিংকর,জেলা বিএনপি, ফরিদপুর প্রেসক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউশন, ফরিদপুর জেলা স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়,ডায়াবেটিক সমিতি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের পুষ্পার্ঘ অর্পণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।