Nabadhara
ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত বাড়ছে শীতজনীত রোগ

শফিল ইসলাম সাফা, চিতলমারী
জানুয়ারি ৮, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েকদিন চিতলমারীতে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।শৈতপ্রবাহের প্রবাবে সারদিন সূর্যের দেখা মিলছে না। এর সেেঙ্গ হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। চারদিকে যেন জবুথবু অবস্থা। শীতের তীব্রতার সঙ্গে পালা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। এসময় সর্দি- কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশী আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে চিতলমারী একমাত্র সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্েরর চিকিৎসকদের যেন হিমশিম খেতে হচ্ছে।

শীতে বিপর্যস্ত জনজীবনে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে খেটে খাওয়া সাধারন মানুষের। বিপাকে পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা। এছাড়া এ শীতে রোপা ইরি -বোরো ও সবজি চাষে বিরূপ প্রভাব পড়ছে।

বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক মাহফুজুর রহমান বলেন, গতকয়েক দিন ধরে এমন শীত পড়েছে, যেন ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। শীতের তীব্রতার সঙ্গে পালা দিয়ে বাড়ছে নানা রোগ বালাই। জ্বর- সর্দি – কাশিসহ নানা ধরনের শীত জনিত রোগ,সবচেয়ে অস্বস্তিতে আছে শিশুরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।