Nabadhara
ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশরাফী মেহেদী গাজীপুর জেলা আওয়ামী লীগের পূনরায় যুগ্ম সম্পাদক নির্বাচিত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঙ্গাল হাওলা দূর্বাটি গ্রামের মরহুম আশরাফী আব্দুল গণি মিয়া কনিষ্ঠ সন্তান এড. আশরাফী মেহেদী হাসান গাজীপুর জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ইতিপূর্বে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। এড. আশরাফী মেহেদী হাসান ২০০৮ ইং সালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একাধারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য ও যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। নব-গঠিত গাজীপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি, ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং সকলের নিকট দোয়া কামনা করেন। এ্যাড. আশরাফী মেহেদী হাসান এর চাচা মরহুম সবুর আশরাফী তৎকালীন গাজীপুর মহকুমা’র কালীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। এড. আশরাফী মেহেদী হাসান বাংলাদেশের প্রথম এটর্নিজেনারেল এবং বাংলাদেশের সংবিধান রচয়িতা কমিটির অন্যতম সদস্য (৭০ এ প্রাদেশিক পরিষদের সদস্য) মরহুম এ্যাড. ফকির শাহাবুদ্দিন আহমেদ এর ভাগিনা। তিনি ব্যক্তিগত জীবনে আইন পেশায় জড়িত। তা ছাড়া তিনি দৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।