মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আজ সকাল আটটায় প্রভাতফেরি অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরস্থ অম্বিকা ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত এ প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান,ফরিদপুর জেলা কালচারাল অফিসার জনাব পার্থ প্রতিম দাশ, সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্যা, সহ সরকারি বিভিন্ন দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ।
প্রভাতফেরিটি শহিদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

