Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, , নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার ১নং বিট মাউলী ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ ও সমসাময়িক বিষয় নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী (সোমবার) বিকাল ৫ টায় ইউনিয়নের পঞ্চগ্রাম স্কুল মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ এলাকাবাসির উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিট অফিসার এসআই ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় ও ইউনিয়ন চেয়ারম্যান রোজী হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ((ওসি) সুকান্ত সাহা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক ও জুয়া নির্মুল, বাল্যবিবাহ বন্ধ, ইফটিজিং প্রতিরোধ, আধিপত্য বিস্তার বন্ধসহ সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুকিদুর রহমান, মাউলি ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফিরোজ খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আরজ আলী খান, সাধারন সম্পাদক প্রশান্ত স্বর্নকার, পঞ্চগ্রাম হাই স্কুলের সভাপতি শেখ আসাদুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।