Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গাছে ঝুলিয়ে ৮ মাসের শিশুকে হত্যার চেষ্টা, পাষন্ড পিতা আটক

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে আম গাছের সাথে ঝুলিয়ে শিশু আল-হাবিব (৮মাস) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে পিতা মামুন শেখ। গত সোমবার (২৭ ফ্রেরুয়ারি) বিকালে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিশুর পিতা মামুন শেখকে আটক করেছে ।

মামলা সূত্রে জানা গেছে , গত ১৩ বছর আগে লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে মামুন শেখের সাথে পার্শ্ববর্তী মোহাম্মদপুর উপজেলার কালিসংকরপুর গ্রামের আফিল মোল্যার মেয়ে কুলসুম বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নেয়। মামুন মাফুজা আক্তার নামে এক মহিলার সাথে প্রেম করে তাকে বিয়ে করে। এরপর থেকে মামুন প্রথম স্ত্রী ও সন্তানদের কোন খোঁজ খবর নেয় না এবং কোন ভরন পোষন দেয় না। এছাড়া যৌতুকের জন্য কুলসুম বেগমকে প্রায় মারপিট ও নির্যাতন করে । সোমবার মামুন যৌতুকের জন্য প্রথম স্ত্রী কুলসুম বেগমকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে এবং গলা চেপে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে ।এ সময় মামুনের দ্বিতীয স্ত্রী মাফুজা আক্তারও কুলসুমের চুলের মুঠি ধরে মারপিট করে পালিয়ে যায়।

দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে মামুন শেখ বিকালে দুধের শিশু বাচ্চা আল হাবিব (৮ মাস)কে নিয়ে বাড়ী পার্শ্বে আম গাছের ডালের সাথে পা উপর দিকে দিয়ে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। কুলসুমের শাশুড়ী ও প্রতিবেশীরা শিশুটিকে রক্ষা করে।

এ ঘটনায় শিশুর মা কুলসুম বেগম বাদী হয়ে পিতা মামুন শেখ ও সৎ মা মাফুজা আক্তারকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান,অভিযুক্ত আসামী মামুন শেখকে আটক করে মঙ্গলবার (২৮ ফ্রেরুয়ারি) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।