Nabadhara
ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করেছে স্থানীয় ভুমি দূুস্যুরা

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৭ নং কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতক জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি দস্যুদের বিরুদ্ধে। স্কুলের বেদখল হওয়া জমির মুল্য আনুমানিক ৪ কোটি টাকা প্রায়।

বুধবার (১মার্চ) সকালে সরেজমিন ঘুরে জানা গেছে , লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর দক্ষিন পাশে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।১১২ বছর পূর্বে শিক্ষা প্রসারের লক্ষ্যে স্থানীয় হিন্দু শিক্ষানুরাগীদের চেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। তৎকালীন মাখন সমাদ্দার ও তার নিকট আত্মীয়রা বিদ্যালয়ে জমি দান করে ছিল। আর এস রেকর্ডীয় সুত্রে দেখা গেছে, বিদ্যালয়ের নামে ১ একর ৪ শতক জমি রেকর্ডভুক্ত আছে এবং হাল সন নাগাদ খাজনা পরিশোধ। ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় ২ নং আর এস খতিয়ানে মালিক বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা বিভাগ নড়াইলে মোট ৭ টি দাগে ১ একর ৪ শতক জমি রয়েছে। এর মধ্যে ৫৪৬ দাগে জমি ১২ শতক, ৫৫১ দাগে জমি ৪ শতক, ৭৫০ দাগে ১৪ শতক, ৭৬৫ দাগে ১৪ শতক, ১১৯৯ দাগে ৩৭ শতক, ১২০৪ দাগে ৬ শতক ও ১২০৬ দাগে ১৭ শতক। দখল বিষয়ক মন্বব্য কলামে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। বর্তমানে বিদ্যালয় ৩৪ শতক জমি দখলে আছে। বাকি জমি স্থানীয় ভুমি দস্যুরা দখল করে বাড়ি বানিয়ে বিক্রি করছে। ১১৯৯ দাগ ৩৭ শতক জমি ভোগদখল করছেন উপজেলার করফা গ্রামের রনি শেখ , লংকারচর গ্রামের তৈয়ব আলী, কচুবাড়িয়া গ্রামের লুৎফার হোসেনসহ আরো অনেকে ।

জমি দখলকারী লুৎফার রহমান বলেন,”আমি জমি ডাসেরডাংগা গ্রামের আমির ফকিরের নিকট থেকে জমি কিনে নিয়েছি ৩শ টাকার ষ্টাম্পের মাধ্যমে। কিন্তু জমি রেজিষ্ট্রেশন করে নিতে পারি নাই ” বিদ্যালয়ের জমি বিক্রয়কারি আমীর ফকিরের সংগে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা রানী সাহা বলেন, আগামী সপ্তাহে মিটিং করে দেখবো, কি করা যায় ? ওই বিদ্যালয়ের সভাপতি সুজিত কুমার ভদ্র বলেন, আমার বলার কিছু নাই। সভাপতি পদ থেকে পদত্যাগ করবো।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মন বলেন” বিষয়টি আমি শুনেছি। প্রধান শিক্ষককে বলেছি, লিখিত ভাবে অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।