Nabadhara
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সাংবাদিক সাইফুল ইসলামকে প্রাণনাশের হুমকি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

 পটুয়াখালীর দুমকিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে উল্টো থানায় মিথ্যে জিডি দায়েরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, গত (১৭ মার্চ) প্রেসক্লাব দুমকির হল রুমে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন জলিশা গ্রামের বাসিন্দা মাসুদ আল মামুন বাবুর বিরুদ্ধে জমিজমা জবরদখলসহ রাতারাতি শত কোটি টাকার মালিক হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের ডকুমেন্টসসহ উভয়ের বক্তব্য নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। যুগান্তর ছাড়াও সমকাল, কালবেলা, তৃতীয় মাত্র, জনবাণী, অপরাধ বিচিত্রাসহ একাধিক দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়।সংবাদ প্রকাশের জেরে মাসুদ আল মামুন (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে সাইফুল ইসলামকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন বটতলা মহাসড়কে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমেম হুমকি দেন। পরবর্তী উল্টো থানায় গিয়ে একটি মিথ্যে জিডি করেন। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি মিথ্যা জিডি প্রত্যাহার করে অভিযুক্ত বাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানান।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম বলেন, উভয়েউ সাধারণ ডায়েরি করেছেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।