Nabadhara
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক পাঠচক্রে অংশগ্রহণ করে বিজয়ী ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারে বসে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি আলী আক্কাস লিটন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরাকে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।