Nabadhara
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নববর্ষ উপলক্ষে নড়াইল শিশু একাডেমিতে ৩দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১৬, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নড়াইল জেলা শিশু একাডেমিতে ৩দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে।

শনিবার (১৫এপ্রিল)জেলা শিশু একাডেমি চত্বরে যেমন খুশি তেমন সাজো ,সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। জেলা প্রশাসন,নড়াইল এর সহযোগীতায় জেলা শিশু একাডেমির সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার, অবসর প্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, সংগীত শিল্পী নাজমুল ইসলাম প্রমুখ । সরকারি কর্মকর্তা, জেলা শিশু একাডেমির কর্মকর্তা, অবিভাবক, সাংবাদিক, শিশু প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

৩দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শিশু সমাবেশ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু ও অবিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ , আবৃতি, সংগীত, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।