Nabadhara
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলাজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, রাস্তাঘাট ফাঁকা

Link Copied!

বাগেরহাট জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গত দুই সপ্তাহ ধরে জেলাজুড়ে মাঝারি মাত্রার তাপদাহের পর গত ৩দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় তীব্র গরমে হাসফাঁস অবস্থা সব মানুষের। বঙ্গোপসাগর উপকূলীয় এই জেলায় শুক্রবার সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস বাগেরহাটের মোংলায়। আজ (রবিবার) বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের যে ৭টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাগেরহাট জেলা তার একটি। আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর জেলার তাপমাত্রা আরো বাড়তে পাড়ে। এই তীব্র তাপপ্রবাহের ব্যপ্তি বেড়ে দেশের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পরে। মোংলা আবহাওয়া বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওযার কারনে গত কয়েক দিন ধরে বেলা বাড়ার সাথে-সাথেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা। তীব্র গরমে হাসফাঁস অবস্থা সব মানুষের। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র তাপপ্রবাহে বেশি বিপাকে পড়েছেন বাগেরহাটের শ্রমজীবী মানুষ। এ জেলায় তীব্র গরম ও রোদের তাপে কৃষি শ্রমিকসহ দিনমজুর, রিকশাচালকরা কাজ করতে পারছে না।জেলার প্রায় সব যায়গা ধান পাকা শুরু হলেও তীব্র এই তাপদাহে শ্রমিক পেতে হিমশিম খেতে হচ্ছে চাষীদের।যদিও শ্রমিক পাওয়া যাচ্ছে তবে উচ্চমূল্যে তাদের পারিশ্রমিক দিতে হচ্ছে। এদিকে ফলমূল,সরবতসহ পানীয় জাতীয় দোকানে ভীড় করছেন লোকজন।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, শুক্রবার বিকাল ৩টায় বাগেরহাট জেলায় সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয় মোংলায়। বৃহস্পতিবার মোংলায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত দুই সপ্তাহ ধরে জেলাজুড়ে মাঝারি মাত্রার তাপদাহের পর গত ৩দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করছে। দেশের যে ৭টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাগেরহাট জেলা তার একটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।