Nabadhara
ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিদ্যুৎ কেন্দ্রর নির্মানধিন ভবন থেকে পড়ে ভারতীয় নাগরিক নিহত

Link Copied!

বাগেরহাটের রামপালে বাংলাদেশ- ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রর নির্মানাধীন এফজিডি-২ ভবনের ২৮ মিটার উপরে প্লাটফর্ম থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। নিহত ব্রিজেশ কুমার ভার্মা বিগত দু’বছর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস,এম, আশরাফুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রর নির্মানাধীন এফজিডি-২ ভবনের ২৮ মিটার উপরে প্লাটফর্মে কাজ করার সময় উপর থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা নামে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে দুপুর সোয়া একটার তার মৃত্যু হয়। নিহত এই ভারতীয় নাগরিক বিগত দু’বছর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। নিহত ব্রিজেশ কুমার ভর্মা ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার হারদী লালপুর গ্রামের রাম প্রতাপ ভার্মার ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।