Nabadhara
ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া ও লোহাগড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫১ হাজার জরিমানা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া ও লোহাগড়ায় ৬ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক। সোমবার (১৭ এপ্রিল ) সকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে ও দুপুরে কালিয়া উপজেলা বড়দিয়া বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে অভিযানে তাদেরকে এ জরিমানা করা হয়।

এসময় জেলা আনসার সদস্যের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে দিঘলিয়া বাজারে সৌদী ফুড ২০ হাজার, সিয়াম প্রসাধনী ১০ হাজার ও সাথী কসমেটিক্সকে ৫ হাজার ও বড়দিয়া বাজারে আল্লাহর দান বেকারী ১০ হাজার, রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ৩হাজার ও কালাচাঁন মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বড়দিয়া বাজারের জমজম মিষ্টান্ন ভাণ্ডারের লোকজন সটকে পড়ায় পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।