Nabadhara
ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ভক্তের ভিড়ে মুখরিত অশ্বিনী ঠাকুরের মেলা

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীমৎ অশ্বিনী গোঁসাইয়ের পূণ্য ভূমি শীপাট শ্রী ধাম গঙ্গাচন্নায় ২দিন ব্যাপী মাতুয়া মেলা ও বারুণী স্নান উৎসব  শুরু হয়েছে।রবিবার সকাল থেকে সোমবার পর্যন্ত উক্ত অনুষ্ঠানে পূণ্য লাভের জন্য সনাতন ধর্মবলন্বীদের মাতুয়া সম্প্রাদায়ের হাজার হাজার মাতুয়া ভক্ত এ মেলায় অংশ গ্রহন করেন।

হাজারো ভক্তের পদচারনায় নিশান, ডঙ্গা,ঢোলের বাধ্যযন্ত্রেও মুখরিত মেলার মাঠ। সাধু সাঙ্গ লাভ ও মহাপ্রসাদ গ্রহন করে দয়াল হরিচাঁদের কৃপা লাভ করার আসায় হরিধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে মন্দির প্রঙ্গন।

রবিবার রাতে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, সোমবার বিকেলে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসুসহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।