বাগেরহাটের মোল্লাহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টায় এ দিবস পালিত হয়। দিবসটি পালনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাব আলী , উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

