Nabadhara
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএনএসকে’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

নড়াইলে দিনব্যাপী‘‘রিইন্টিগ্রেশন অফ রিটার্ণী মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্প পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) আয়োজনে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলনুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন.প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম, এনডিসি।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, নড়াইল পৌর সমাজ সেবা কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন, নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ^াস, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার রাফিজা শাহীন, মোঃ শাহীন কাওসার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জর্জিনা মৌটুসী সরকার প্রমুখ।
এর পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান নড়াইল জেলার তিনটি উপজেলা নড়াইল সদর, কালিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলায় বাস্তবায়িত উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করে।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, অভিবাসী শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।