Nabadhara
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইসরাফিল মারা গেছেন

Link Copied!

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ ইসরাফিল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (১৮ জুন) সকাল ৬-৩০ মিনিটে তাঁর পুরানা পল্টনের বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির সাবেক চেয়ারম্যান ও এনরোলমেন্ট কমিটির সাবেক সদস্য ছিলেন।

তিনি বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।