Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তারিখে মেলান্দহ থানাধীন ৭ নং চরবামিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজারে এই সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী মন্ডল। বক্তব্য রাখেন, চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান চিশতী,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,  মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহাম্মেদ, চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল্লাহ প্রমুখ।

উক্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় গরু চুরি, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া, বাল্যবিবাহ এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকে নিরাপদ রাখতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় এবং একটি নিরাপদ পরিবেশ গড়ে উঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।