Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়, কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজের নির্দেশ শামা ওবায়েদের

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ধরনের চাপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার লস্করদিয়া এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শুধু খাল খনন নয়, সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দল-মত নির্বিশেষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি প্রকল্পের সুফল দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর আগে নগরকান্দা থানা আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

একই দিনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি কৃষি উৎপাদন বাড়াতে সরকারের চলমান সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।