Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নদীর ঘাটে লুকানো ২৭শ’ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলা-এ নদীর ঘাটে লুকিয়ে রাখা ২৭শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা। তিনি মজল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বাংলাদেশ নৌবাহিনী-এর একটি কন্টিনজেন্ট এবং হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘মা-বাবার দোয়া বরফ কল’-সংলগ্ন স্থান থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন গ্রেপ্তার ব্যক্তি।

ওসি কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।