Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাইপুখুরিয়া পশ্চিম পাড়ায় নোনা (আতা) ফল দেয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে দুজন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায় কালাম বেপারির ছেলে কাউসার হোসেন (১০) পাশের বাড়ি জ্যোৎস্না খাতুনকে (৫) (ছদ্মনাম) মায়ের সামনে থেকে নোনা (আতা) ফল দেয়ার কথা বলে ডেকে নিয়ে তাদের গোয়াল ঘরে ধর্ষণ করে, এসময় তার সাথে ছিলো ফজলুল হকের ছেলে রহিম রেজা (১৪)।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  দুপুরে। মেয়ের দাদী জানান নোনা (আতা) ফল দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার নাতনি যখন বাড়িতে আসে তখন তাকে অস্বাভাবিক লাগে।

পরে জিজ্ঞেস করলে আমার পুত্রবধূর কাছে কাউসার ও রহিম তার সাথে কি করছে সব খুলে বলে। পরে আমার নাতনির শরীরে রক্ত দেখে দ্রুত ছেলের মা-কে জানাই। এবং আমাদের সমাজপতি মাহমুদুল হাসান (মামুদ আলী মেম্বার) কে জানালে তিনি পরামর্শ দেন আগে নাতনির চিকিৎসা করে সুস্থ করো তারপর মিমাংসা করে দিব।

আমার নাতনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটির বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এদিকে সমাজপতি মাহমুদুল হাসান এর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়াও অভিযুক্ত দুই পরিবারের সবাই পুলিশ ও সাংবাদিক দেখে পালিয়া যায়।

এদিকে স্থানীয়রা বলছেন বিষয়টি জানাজানি না করার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়ায় তারা কাউকে জানায়নি তাই ঘটনা তিনদিন ধামাচাপা ছিলো। লোকমুখে ছাড়াতে ছাড়াতে এখন পুলিশ ও সাংবাদিকরা জানতে পেরেছে। স্থানীয়রা এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন- ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।