আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি-পটুয়াখালী সদর) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন দুমকি উপজেলার বোর্ডঅফিস বাজারে গণসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বোর্ডঅফিস বাজারে পৌছলে তাঁকে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের দু’শতাধিক নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করেন। পরে তিনি বাজারের ব্যবসায়ি ও হাটুরে জনসাধারণের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

