Nabadhara
ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসা নীতি প্রয়োগ করেছে -রাশেদ খান মেনন

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসা নীতি প্রয়োগ করেছে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।এই ভিসানীতি প্রয়োগকে ঝিকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। এদেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবার কারো হুকুম জারিতে নয়, দেশের জনগনই শান্তিপুর্ন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

আজ শনিবার বিকেলে নাটোরের লালপুরে আখছাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেনন এমপি আরও বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আখচাষীদের প্রানের নেতা,শ্রমজীবি মানুষের নেতা। তিনি আরও বলেন, আখচাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। আখচাষীদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে।চিনিকলকে আধুনিকীকরন ও বহুমুখি করণের মাধ্যমে চিনি উৎপাদন চিনিকলও কেরু এন্ড কং এর মতো লাভজনক হবে।

লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় জেলা ওর্য়াকার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি,জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ওর্য়াকার্স পার্টি লালপুর উপজেলা শাখার উদ্দোগে আয়োজিত স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল,মিজানুর রহমান মিজান,কৃষক নেতা আব্দুল করিম,মতিউর রহমান,শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, শহীদ আব্দুস সালামের ভাই আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চলনায় ছিলেন আব্দুস সামাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।