Nabadhara
ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসা জন্য বিদেশে প্রেরন এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠন।

আজ রবিবার বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সানোয়ার হোসেন তুষার, নাসিম খান সহ অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায় বলে তাকে উন্নত চিকিৎসা নিতে বাধা প্রদান করছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধান গন তাকে বিদেশে পাঠানোর জন্য বিবৃতি দিলেও সরকার কোন কিছু তেই কান দিচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।