Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সন্ধ্যার দিকে শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিষ্টার অফিসের সামনে এই ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত বাপ্পী নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাজমুল শেখ বাপ্পী শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিষ্টার অফিসের সামনে একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাপ্পীর ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার পর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগের একাংশের নেতা কর্মিরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন, বাপ্পী যুবলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরেই রয়েছে। সে যেকোন কর্মসুচিতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। বর্তমানে নাটোরের রাজনীতিতে একটা গ্রুপিং চলছে। আর সেই গ্রুপিং এ পড়েছে বাপ্পী সহ যুবলীগের একাংশ। কোথাও কিছু হলেই এখন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও এই বাপ্পীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে তারা। কয়দিন হল বাপ্পী আদালত থেকে জামিনে বের হয়েছে। পুলিশ প্রশাসন এখন সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন এটাই তাদের দাবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।