Nabadhara
ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ভোক্তা অধিকারের অভিযানের সময় চড়াও হাসপাতাল কর্তৃপক্ষ

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন এক বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুপুর একটার দিকে বনপাড়া আল আরাফাত হাসপাতালে এই ঘটনা ঘটে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসাবে বনপাড়া বাজারের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অনুভব হাসপাতালের মালিক ডাঃ ওসমান গণিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে আল আরাফাত হাসপাতালের ষ্টোর রুমে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ইনজেকটেবল ঔষধ পাওয়া যায়। যা যে কোন রোগীর শরীর প্রয়োগ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে তাদের ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় হাসপাতালের মালিক ডাঃ আখের আলির ছেলে ফয়সাল আহমেদ হিমেল অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।