Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ সরকার সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে: নাটোরে প্রতিমন্ত্রী পলক

আবু বকর সিদ্দিক নাটোর
অক্টোবর ৩, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা আইসিটি বিষয় বাধ্যতামূলক করে দিয়েছি।

যাতে করে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে। কারণ এখন কম্পিউটার না জানলে কোনো পেশায়ই কেউ সফল হতে পারবে না। আজ সোমবার (০২ অক্টোবর) নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরী আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুন্ডরী আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা নৌকা মার্কায় ভোট নিয়ে বিজয়ী হতে না পারতাম, তাহলে আমাদের ছেলে-মেয়েরা বিনামূল্যে বই পেত না, বিদ্যুতের আলোতে আলোকিত হতো না প্রতিটি ঘর, সুবিধাবঞ্চিতরা বিভিন্ন সুবিধা পেত না। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অনেক সরকার ছিল, তারা কতটুকু উন্নয়ন করেছে? পলক আরও বলেন, আপনাদের ভোট সঠিক ব্যক্তি, সঠিক মার্কা, সঠিক দলকে দিলে আপনাদের এলাকায় আপনারা উন্নয়ন এবং সুশাসন উপহার পেতে পারেন। এর প্রমাণ গত সাড়ে চৌদ্দ বছরে আপনারা পেয়েছেন। আমি কখনো নিজেকে এমপি, মন্ত্রী, কেন্দ্রীয় নেতা হিসেবে মনে করি না, আমি মনে করি আমার এলাকার মানুষ আমার ওপর যে দায়িত্ব দিয়েছে সেটা সঠিকভাবে পালন করাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সজীব ওয়াজেদ জয় ভাই আমাদের সিংড়ার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যারা কারিগর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চারটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। আগামী ৫ বছরে এই চারটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন-সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, অধ্যক্ষ মাওলানা মো. হজরত আলী প্রমুখ। পরে কলম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।