Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা উত্তর জোনের কমিটি ঘোষনা সভাপতি জামিল ওয়াহেদ সম্পাদক ওয়াসিউল হুদা

সামসুল হক জুয়েল,গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওর্নাস এসোসিয়েশনের ঢাকা উত্তর জোনের কমিটি ঘোষনা করা হয়েছে। ঢাকা উত্তর, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা নিয়ে ঢাকা উত্তর জোন গঠিত।

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওর্নাস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল মাওলা ও মহাসচিব মোঃ হাসিন পারভেজ রবিবার সন্ধ্যায় এ কমিটি ঘোষনা করেন। ২০২৩-২০২৫ মেয়াদে ইউনিয়ন এলপিজি অটো গ্যাস রিফুয়েলিং ষ্টেশন এর ম্যানেজিং ডিরেক্টর জামিল ওয়াহেদকে সভাপতি ও সাগর সৈকত সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওয়াসিউল হুদাকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

নির্বাচিত সভাপতি জামিল ওয়াহেদ কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেনের পুত্র। কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে সাভারের এইচ.কে ফিলিং স্টেশন ও সার্ভিস সেন্টারের হুমায়ুুন কবির ভূঁইয়া, সহ সভাপতি তুরাগের ইসলাম ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশনের এসকে মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদীর এ.ই সিএনজি ফিলিং স্টেশনের এমদাদুল হক বাবলু, অর্থ সম্পাদক ভাটারার পিনাকল পাওয়ার লিমিটেডের আব্দুস শাকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাভার বিএনএস এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের জহির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক গাজীপুরে আজাদ এলপিজি ফিলিং এন্ড কনভার্সন সেন্টারের আকিকুর রহমান খান ও সহ দপ্তর সম্পাদক ভাটারার এক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের রাকিব হোসেন নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।