Nabadhara
ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় “মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন” শীর্ষক স্লোগান নিয়ে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মাঠ সহায়ক কর্মী মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জিহাদুল ইসলাম ও বাবর আলী, অত্র ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য জীবীরা। বক্তারা বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানানোসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।