Nabadhara
ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে অজ্ঞাত বৃদ্ধ স্বজনদের কাছে ফিরতে চায়

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজার সংলগ্ন রাস্তার পাশ হতে অজ্ঞাত মুসলিম পুরুষ (৬০) কে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। অসুস্থ ব্যক্তিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১১অক্টোবর) দুপুরে উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকায় নিজের পরিচয় বলতে পারেনি। স্বজনদের কাছে ফিরতে চায় কি-না প্রশ্ন করলে তিনি ইশারা দিয়ে সম্মতি জানান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও সমাজ সেবা অফিসের প্রতিনিধি হাসপাতালে এসে ওই ব্যক্তির সাথে কথা বলেন। কিন্তু তিনি তার নাম ঠিকানা বলতে পারেননি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিদুল ইসলামের তত্ত্বাবধায়নে অজ্ঞাত ব্যক্তিটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ফকিরহাট মডেল থানার ওসি অজ্ঞাত ব্যক্তির স্বজনদের খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।