Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অন্ত:সত্তা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারে দাবি হত্যা

Link Copied!

চিতলমারীতে সুখি বেগম (২৫) নামের পাঁচ মাসের অন্তঃসত্তা এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বারাশিয়া গ্রামের ওবাইদুল্লাহ (বাঘার) স্ত্রী ও বড়বাড়িয়া গ্রামের হাসেন শেখের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে বারশিয়া বিলের মধ্যে মৎস্য ঘেরের পাড়ে ঘরের মধ্যে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহতের চাচা জাকির শেখ জানান, যৌতুকের জন্য নিহত সুখির উপর তার স্বামী ওবাইদুল্লাহ ও তার পরিবার সব সময় নির্যাত চালাতো শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে বারশিয়া গ্রামের বিলের মধ্যে ঘেরের পাড়ের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুখি বেগেম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিষটি হত্যা নাকি আত্মহত্য নিশ্চিত হওয়া যাবে। তবে এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।