Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে পুলিশ সুপারের সম্প্রীতি সভা

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গা পূজা নিরাপদ, নির্বিঘেœ উদযাপন উপলক্ষ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে উপজেলার ২৯৯টি পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক এবং স্থানীয় সুধীজনদের নিয়ে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব, পুলিশ সুপার ডিএসবি মোহাইমিনুল, মুকসুদপুর সার্কেল এসপি কামরুজ্জামান। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ  আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার,সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, পরিতোষ সরকার, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, পূজা উৎযাপন কমিটির সদস্য বিধান পান্ডে, অশোক কুমার মন্ডল, শুকদেব পোদ্দার, বিকাশ দাস প্রমুখ।

সভা সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল। অনুষ্ঠিত বক্তারা পূজায় আইনশৃংখলা মেনে চলাসহ নির্বিগ্নে পূজা উৎযাপন নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।