Nabadhara
ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় রাধানগর বাজারে প্রতিপক্ষরা দোকান ঘর ভেঙ্গে সাত লক্ষাধিক টাকার মালামাল লুটপাট

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৫, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারে এনায়েত হোসেন কালুর সাথে একই গ্রামের মুকুল শেখের দীর্ঘদিন ধরে দোকানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে শনিবার(১৪ অক্টোবর) গভীর রাতের প্রতিপক্ষ মুকুল শেখের লোকজন দোকান ঘর ভেঙ্গে পাশে খালে মধ্যে টিনের চাল ফেলে দিয়ে সাত লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

এলাকাবাসী ও লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,রাধানগর বাজারের এনায়েত হোসেন কালুর সাথে দোকান ঘর নিয়ে কুমারডাঙ্গা গ্রামের মুকুল শেখের বিরোধ চলছিল দীর্ঘ দিন যাবত । গত কয়েক দিন আগে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সরেজমিনে এসে নিদিষ্ট তারিখে ওই দোকানের জায়গা খালি করে দিতে বলেন। ইতি মধ্যে সেই তারিখ আসার পূর্ব আমার প্রতিপক্ষ কুমারডাঙ্গা গ্রামের আরজ আলী ফকির ও মুকুল শেখের নেতৃত্বে,আজগর ফকির,রকেট শেখ,রইজ শেখ, রিকো শেখ ও আলামীন সহ ১০/১৫ জন মিলে শনিবার গভীর রাতে আমার দোকান ঘর ভেঙ্গে নগত টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে দোকান ঘর ভেঙ্গে পাশে খালে ফেলে দেয়।

এ বাজারের ব্যবসায়ী কুমারডাঙ্গা গ্রামের লিটু শেখ,আশরাফ শেখ,কাওছার ফকির ও আবু শেখ সহ অনেকে বলেন, প্রতিপক্ষ মুকুল শেখরা এনায়েত হোসেন কালুর দোকান ঘর ভেঙ্গে মালামাল লুটপাট করে এবং দোকানঘর পাশে খালের মধ্যে ফেলে দিয়েছে।

এঘটনায় বাজারের নৈশ প্রহরী রকেট বলেন, আমার ডিউটি চলাকালীন দোকান লুটপাটের কোন ঘটনা ঘটে নেই। আমি রাতে ডিউটি শেষ করে ভোরে বাড়িতে চলে আসছি। রাধানগর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আরজ আলী বলেন, ঘটনা শুনেছি বাজার কমিটি ডেকে বাস্তব ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেব।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।