Nabadhara
ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সুলতান উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৫, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’এ শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসব-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশুদের ছবি আঁকা উৎসবের বিজয়ী শিশুদের পুরস্কার হিসাবে অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান মুন্সি ওয়ালিউর রহমানের নামে ‘মুন্সী ওয়ালিউর রহমান পদক প্রদান’ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ।

এ সময় উপস্থিত ছিলেন, অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান মুন্সি ওয়ালিউর রহমান মেয়ে শান্তা ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, এ্যাডঃ রমা রানী রায়, গোলাম মনোয়র কামাল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক লিজা হাসান ও কর্মকর্তা মুন্সী আসাদুর রহমান প্রমুখ । চার দিনব্যাপী এ উৎসবে চিত্র প্রদর্শনী, দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের ছবি আঁকা উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় শিশু, যুবক-যুবতি ও বিভিন্ন বয়সী মানুষ ভীড় করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।