Nabadhara
ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রামের বাড়িতে সেনা প্রধানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে লোহাগড়ায় গ্রামের বাড়িতে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইলের মল্লিকপুর ইউনিয়নের পৈতৃকভিটা করফা গ্রামে বাবার নামে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট ‘অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন আহমেদ’ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

এছাড়া লোহাগড়াস্থ মধুমতি আর্মি ক্যাম্প ও গ্রামের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এদিকে, নড়াইল সদরের মালিবাগ মোড় থেকে সীতারামপুর এলাকা পর্যন্ত ৪ লেন সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান। এসব কার্যক্রম উদ্বোধনের সময় সেনাপ্রধানের স্ত্রীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।