Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগের শান্তি সমাবেশে যাত্রাপথে- দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫নেতাকর্মী আহত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের অন্তত: ১৫নেতা-কর্মী আহত হয়েছে। আহতের মধ্যে আশঙ্কাজনক ৬জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শহরে আ’লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের আবু সাঈদের নেতৃত্বে অন্তত: ২০/২৫নেতা-কর্মীবাহী একটি পিকআপ ভ্যান লালখা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে পিকআপ ভ্যানের অন্তত: ১৫জন নেতা-কর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে রোমান (১৭), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), আ: কাদের (১৬), তানিম (২০) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।