Nabadhara
ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমার জন্য না, আপনাদের সন্তানের জন্য ভোটটা চেয়ে গেলাম’–মাশরাফী বিন মোর্ত্তজা 

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

 

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘আমার জন্য না, আপনাদের কোলে যে সন্তান আছে তার জন্য ভোটটা চেয়ে গেলাম, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

 

রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্ষন্ত নড়াইল সদর উপজেলা, বাশঁগ্রাম, তুলারামপুর, শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনি পথসভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

 

আরোও দশটি পথসভায় তিনি বলেন,৭ জানুয়ারি কেউ যদি এসে বলে আপনারা ভোট দিতে যাবেন না, আপনারা তখন বুঝবেন আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জীবন নষ্ঠ করার জন্য বলছে। এ বিষয় গুলো আপনারা মাথায় রাখবেন। আমি রাতে এই কথাটা বললাম এই কারণে, এখানে মুরব্বি যারা তারা একটা সময় কষ্ট করতে করতে পার করছেন। কিন্তু এই বাচ্ছাদের পুরো জীবনটা পড়ে আছে, এই বাচ্ছারা যাতে সেই সুন্দর জীবনটা পাই আমি সেই জন্য কষ্ট করছি।

 

বিগত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী নড়াইলের জন্য কি কি দিয়েছেন। আপনার সন্তানের জন্য আমি ভোটটা চাইছি, না চাইলে ভোটটা দেবেন কিভাবে। আপনাদের সন্তান আপনাদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইছে। ৭ জানুয়ারি আপনারা দলে দলে যেয়ে ১ ঘন্ট সময় নষ্ট করে আপনার সন্তানের জন্য ভোট টা দিয়ে আসবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মিলন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বনীল শিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।