Nabadhara
ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বই উৎসব পালিত

কচুয়া (বাগেরহাট)
জানুয়ারি ১, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদ দাতা, কচুয়া (বাগেরহাট)

“বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়া উপজেলায় কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আদর্শ শিশু একাডেমী,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, বারুইখালী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২৪ উপলক্ষে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

 

এদিন নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্ধসঢ়;াসে মেতে উঠে কোমলমতি শিশুরা।১লা জানুয়ারী সকাল ১০টায় কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,কচুয়া উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোসা: শামসুন্নাহার নাহার,মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সুলতান আলী,কচুয়া উপজেলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা,সহকারী শিক্ষক কমল কৃষ্ণ বৈদ্য।

 

,এছাড়াও এদিন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান ঝুমুর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক বৃন্দ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাংবাদিক সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।বই উৎসব উপলক্ষে এদিন কচুয়া উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।