Nabadhara
ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ৩, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন ।

 

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে ইতনা গ্রামের শিক্ষক বিএম রইচ উদ্দিনের বাড়ীতে অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজনিন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য লতিফা পারভিন লেবী,অজিফা খানম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম মোস্তফা মিলন, জেলা যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সহ-সভাপতি চায়না খানম,যুগ্ম সাধারন সম্পাদক ও লোহাগড়া উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহাদুজ্জামান,মহিলা নেতৃ মাহাফুজা খানম সীমা, ইউপি মেম্বর জুয়েল রানা,মহিলা মেম্বর লিমা খানম, খন্দকার সাইদুল ইসলাম,লাবু মিয়া প্রমুখ।

 

বক্তায় অজিফা খানম বলেন, নড়াইল ২ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সকল কষ্ট ও পরিশ্রম সার্থক হবে। সঞ্চিতা হক রিক্তা বলেন,মহিলা আওয়মীলীগের নেতাকর্মীরা নড়াইল-২ আসনের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর জন্য ভোট চেয়ে উঠান বৈঠক করছেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আপনারা সবাই কেন্দ্রে যেয়ে র্নিভয়ে ভোট দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।