Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গাঁজার গাছসহ চাষী গ্রেফতার 

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ৪, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

 

নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কালিয়া উপজেলার কলিমন গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ চাষী আবুল কালাম আজাদ (৩৮) কে গ্রেফতার করে। বুধবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আবুল কালাম আজাদ বাড়ির পাশে নিজ জমিতে চাষকৃত গাঁজা পরিচর্ষা করছিল। গ্রেফতারকৃত গাঁজা চাষী আবুল কালাম আজাদ কালিয়া থানার চাচুড়ী ইউপির কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই মো.ফারুক হোসেন,এএসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কলিমন গ্রামে বিকালে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ কে নিজ জমি থেকে গাঁজার গাছ সহ আটক করা হয়।

 

নড়াইল গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামীকে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

 

 

এস এম শরিফুল ইসলাম

নড়াইল-০১৭৭৭ ৯৬২৩৫০

০৪-০১-২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।