Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার বড়দিয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দোগে নৌকার বিশাল মিছিল অনুষ্ঠিত 

মোঃ জিহাদুল ইসলাম,  নড়াইল
জানুয়ারি ৪, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল

 

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় খাশিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্দোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪ টায় ঐতিহ্যবাহী বড়দিয়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কর্মী ও সমর্থকেরা ভ্যান ও মোটরসাইকেল শোভাযাত্রা করে মুর্হুমুহু স্লোগানে বিএম কবিরুল হক মুক্তির নৌকার নির্বাচনী অফিসে জমায়েত হয়। অতঃপর হাজার হাজার কর্মী সমর্থক ভিম্বার মোড় হয়ে কলেজ প্রদক্ষিন করে বড়দিয়া বাজারের উত্তরাংশে মাশরাফির বিন মর্ত্তুজার নির্বাচনী অফিসে শুভেচ্ছা বিনিময় করে চৌরাস্তায় এসে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ৭ জানুয়ারী ভোটের মাঠে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, নড়াগাতী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত চৌধুরী, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবু সুলতান শেখ, থানা যুবলীগের সদস্য চৌধুরী আনিচুর রহমান প্রমুখ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোল্যা শাহাদত হোসেন, কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মুমুদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান, গন্যমান্য ব্যক্তিত্ব শেখ হাসিকুল আলম, থানা আওয়ামীলীগের সাবেক সদস্য আলী খান, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মিজানুর মোল্যা ৪ নং ওয়ার্ডের সভাপতি মনোজ সরকার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মাউলী ইউনিয়ন আ’লীগের সভাপতি আরোজ খান, সাধারন সম্পাদক শান্ত স্বর্ণকার, থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ঝন্টু মোল্যা, সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মী ও সমর্থকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।