Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-১বিএনপি’র মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৮, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নড়াইল-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম

বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) দুপুরে তার পক্ষ থেকে নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম এর কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাই কালিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল হক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড.মাহবুব মোর্শেদ জাপল,সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ দলীয় নেতা কর্মীরা

উল্লেখ্য,গত১১ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর,মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ডিসেম্বর হতে ৪ জানুয়ারি,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি, প্রচারণা কার্যক্রম শেষ ১০ ফেব্রæয়ারি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।