Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে সরকারি জায়গা দখল করে বালু ভরাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগে জানা যায়, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১৪২৯ ও ১৫৩৯ দাগের ১ নম্বর খতিয়ানভুক্ত প্রায় ৫৪ শতাংশ সরকারি জমি ইসলাম উদ্দিন নামে এক প্রভাবশালী বিএনপি নেতা দখল করে সেখানে বালু ভরাট করছেন। তিনি ওই জায়গায় বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, জায়গাটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ ও এলাকাবাসীর জন্য প্রয়োজনীয় ধর্মীয় কাজে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার দাবি ছিল। কিন্তু সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হলে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হবে, গ্রামবাসীর চলাচলে সমস্যা তৈরি হবে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন ইউপি সদস্য সাহাজ উদ্দিন জানান, এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত দখলদারদের উচ্ছেদ করে জমিটি বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে সংরক্ষণের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসলাম উদ্দিন বলেন, “আমার বাড়িতে ঘর নির্মাণের জন্য বালু প্রয়োজন, তাই সাময়িকভাবে ওই জায়গায় বালু রাখা হয়েছে। পরে তা সরিয়ে নেওয়া হবে।”

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।