Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

কয়রা(খুলনা) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা) প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে সাংবাদিকদের হুমকি ও হামলার চেষ্টার প্রতিবাদে খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কয়রা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কয়রা প্রেস ক্লাবের সভাপতি শেখ হারুনুর রশীদ। সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কয়রা-পাইকগাছা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান এবং প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম প্রমুখ।

বক্তারা খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ওপর যেকোনো ধরনের হামলা-হুমকি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।